অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ

অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : November 09, 2026

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার ডাকা হবে। 

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

 

এ সময় আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহি:র্বিভাগ ই-টিকেট, কিআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সাথে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে যাতে কাজ করতে পারেন, আর সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 

এসময় রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

Share This