একটি দল রাতের আঁধারে ভোটারদের এনআইডি নম্বর নিচ্ছে: বিএনপি প্রার্থী আমিনুল

একটি দল রাতের আঁধারে ভোটারদের এনআইডি নম্বর নিচ্ছে: বিএনপি প্রার্থী আমিনুল

নিজস্ব প্রতিবেদক : January 24, 2026

একটি দল রাতের আঁধারে ভোটারদের বাসায় গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি নম্বর নিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।

 

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে সংসদীয় আসন-১৬ এর নির্বাচনী প্রচারণায় জনসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক।

 

এসময় বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, রাতের আঁধারে ভোটারদের এনআইডি নম্বর নিয়ে একটি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার দুরভিসন্ধি করছে।

 

এসময় তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকার সকল সমস্যা জনগণকে সঙ্গে নিয়েই সমাধান করবেন। সকাল থেকে প্রচারণায় নেমে আমিনুল হক ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া চেয়েছেন।

Share This