বরিশাল কর আইনজীবী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

বরিশাল কর আইনজীবী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : October 31, 2026

বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতি, ঢাকা-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ. ইউ. আহমেদ মিঠু। এ সময় সমিতির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিগত সাধারণ সভার গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও অনুমোদন করা হয়। পাশাপাশি সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, কোষাধ্যক্ষের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ ও অনুমোদন করা হয়।

এ ছাড়া ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক্কলিত বাজেট উপস্থাপন ও অনুমোদন, নতুন অর্থবছরের জন্য অডিটর নিয়োগ এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সমিতির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে সভাপতি মো. মিজানুর রহমান দুলালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This