সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : November 12, 2025

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া ব‌লেছেন, বাংলাদেশ দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। 

মঙ্গলবার (১১ ন‌ভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্ত‌ব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন স‌চিব।

নেয়ামত উল্যা বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক-তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি দশ হাজারের বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮.৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০.৯ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে।

স‌চিব বলেন, দেড় কোটিরও বেশি কর্মী ১৭০টির বেশি দেশে রেমিট্যান্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

Share This