বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বুধবার (২৫ মার্চ) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।