অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাস্তবধর্মী প্রশিক্ষণে জোর: সেনাপ্রধান

অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাস্তবধর্মী প্রশিক্ষণে জোর: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : July 11, 2026

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। 

 

গত ৮ জুলাই তিনি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া এবং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং সামগ্রিক প্রশিক্ষণের মান নিবিড়ভাবে মূল্যায়ন করেন। তিনি আধুনিক ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় তিনি বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতা আরও উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচি যুদ্ধ প্রস্তুতি জোরদার, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

Share This