সেনাপ্রধানের নামে ‘ভুয়া সংবাদ’

সেনাপ্রধানের নামে ‘ভুয়া সংবাদ’

নিজস্ব প্রতিবেদক : February 02, 2026

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে ভুয়া বক্তব্য অনলাইনে প্রচার হচ্ছে গণমাধ্যমের লোগো ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন একটি বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কতা জানানো হয়েছে। 

সেনাবাহিনীর সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে এআই-জেনারেটেড কনটেন্ট ও বিভ্রান্তিকর ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করছে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হয়ে সংবাদ মাধ্যমের ভেরিফাইড পেজসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।’ 

Share This