রমজানের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

রমজানের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

নিজস্ব প্রতিবেদক : February 17, 2026

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় (মাগরিবের নামাজের পর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী।

এ ছাড়া দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্ধারিত ফোন নম্বরগুলো হলো– ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

Share This