কোন ষড়যন্ত্রই নির্বাচনকে ভন্ডুল করতে পারেনি: আমান উল্লাহ আমান

কোন ষড়যন্ত্রই নির্বাচনকে ভন্ডুল করতে পারেনি: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক : February 15, 2026

কেরানীগঞ্জে ঢাকা- ২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, জুলুম হয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রই এই নির্বাচনকে ভন্ডুল করতে পারেনি বানচাল করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার অটুট ছিল, নির্বাচন কমিশনার অটুট ছিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তাদের সিদ্ধান্তে। এইজন্য একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারানগরের ঝাউলাবাড়ি এলাকায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি'র কার্যালয়ে নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা জনগনের কাছে যেসব ওয়াদা করেছিলাম তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে সেগুলো একে একে পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিষেধ করেছেন আমরা কোন ফুল নেব না এবং বিজয় মিছিল করবো না। এজন্য আজকে আমরা আপনাদের কাছ থেকে কোন ভুল নেব না। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

আমান বলেন, আমি ৯১সালে ৩২ হাজার ভোট ব্যাবধানে,৯৬ সালে ৭২ হাজার ভোট ব্যাবধানে, পরে একবার বিনা প্রতিদন্দিতায়,২০০১সালে ৮২ হাজার ভোট ব্যবধানে এবং এবার ৮৫ হাজার ভোট ব্যাবধানে অপরাজিত হিসেবে নির্বচিত হয়েছি।

Share This