রক্ষা পেয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তিনি (বেগম খালেদা জিয়া) দেশবিরোধী প্রকল্প ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তার ভূমিকার জন্য তাকে জেলে বন্দি করা হয়েছিল।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপির মরহুম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আলোকচিত্র প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা আয়োজন করেছে। এই প্রদর্শনী চলবে আগামী আরও দু’দিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ডা থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্লান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করার হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এখনো কয়লা ও গ্যাস রয়েছে। সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।
উল্লেখ্য, বগুড়া মিডিয়ান কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রহমান ও দৈনিক করোতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালু প্রমুখ।