বগুড়া-৬ আসনে ৪১ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ আসনে ৪১ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : February 12, 2026

বগুড়া-৬ (সদর) আসনের ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ১৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৮৪৯ ভোট।

মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট এবং আবিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৪ ভোট।

সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ১ হাজার ৭০ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীকে ৪২৩ ভোট। বুজুর্গধামা কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৭১৮ ভোট, আবিদুর রহমান পেয়েছেন ৮৮৩ ভোট। মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৫৭১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৬০ ভোট। সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট, আর আবিদুর রহমান পেয়েছেন ৭৬৫ ভোট।

ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির এই প্রার্থী।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরী (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েক শ’র মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

Share This