সিইসি’র সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে

সিইসি’র সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে

নিজস্ব প্রতিবেদক : February 01, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। 

 

রোববার (১ ফেব্রুয়ারি) সিইসি’র দফতর থেকে এ তথ্য জানা গেছে।

 

সিইসি’র দফতর সূত্র জানায়, আজ দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবেন। দলের অন্যান্য সদস্যরা হলেন— বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

Share This