অন্যান্য মাসের তুলনায় জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়টি নজরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে জানা যায়। গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা/কম্পানিসমূহকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রাহকদের অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা/কম্পানিসমূহের সঙ্গে সরাসরি অথবা হটলাইনগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
হটলাইন সমূহ
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯বিপিডিবি-এর কল সেন্টার- ১৬২০০পবিবো-এর কল সেন্টার- ১৬৮৯৯ডিপিডিসি লি.-এর কল সেন্টার-১৬১১৬ডেসকো লি.-এর কল সেন্টার- ১৬১২০নেসকো লি.-এর কল সেন্টার- ১৬৬০৩ওজোপাডিকো লি.-এর কল সেন্টার- ১৬১১৭