মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দল নেতা বাবু গ্রেপ্তার

মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দল নেতা বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : November 11, 2026

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরে নাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

 

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

 

কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে– জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন।

 

জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Share This